

রেজিস্ট্রেশন
দারোগা বাড়ির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।
কারা রেজিস্ট্রেশন করবেন
যারা মা/বাবা, নানা/নানী. দাদা/দাদী ইত্যাদি ভাবে দারোগা বাড়ির সঙ্গে যুক্ত।
রেজিস্ট্রেশন ফী – ৫০০ টাকা /প্রতিজন
ফী দিতে হবে বিকাশে।
বিকাশ নম্বর
- ০১৭৬৮১২০৯৪৩ (আশিক)
- ০১৭১৩১০৫৮৫৪ (ওয়াহিদ দুলাল)
দুটোই পার্সোনাল নম্বর।
প্রদানকারীর নাম উল্লেখ পূর্বক রেজিস্ট্রেশন কার্যক্রমে অংশগ্রহণের জন্য পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
রেজিস্ট্রেশনের শেষ তারিখ – ৭ এপ্রিল ২০২৬
উল্লেখ্য – কোনো অতিথি আনা যাবে না। ড্রাইভার বা মেইডের জন্য রেজিস্ট্রশন করতে হবে
আয়োজক কমিটি
দারোগা বাড়ি ঈদ মিলনমেলা ও পুনর্মিলণী ২০২৬ সার্থকভাবে আয়োজনের জন্য একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে।
আহবায়ক : এ এন এম ওয়াহিদ দুলাল
সেক্রেটারি : মোহাম্মদ জহির
এছাড়া করা হয়েছে একাধিক সাব কমিটি। এগুলো হলো – খমতে কোরান ও দোয়া, একাউন্টস ও ফিন্যান্স, পাবলিকেশন, রেজিস্ট্রেশন, ডেকোরেশন এন্ড ইভেন্ট, এন্টারটেইনমেন্ট ও খাওয়া-দাওয়া, স্পোর্টস এন্ড ফান এবং আর্ট এন্ড কালচারাল।
অনুষ্ঠান
ঈদ মিলনমেলা ও পুনর্মিলনীতে থাকছে দিনব্যাপী অনুষ্ঠান। প্রি অনুষ্ঠান পর্বে থাকছে খতমে কোরান, জুমার নামায আদায় ও কবরস্থানে জিয়ারত।
অত:পর দুপুর তিনটা থেকে শুরু হবে মূল আয়োজন। থাকবে বিভিন্ন বয়সীদের জন্য নানা রকম খেলা ও বিজয়ীদের জন্য পুরস্কার।
মাগরিবের পর মূল মঞ্চে হবে আড্ডা, বক্তব্য ও স্মৃতিচারণ। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান, রাতের খাবার ও সবশেষে আকর্ষনীয় ড্র।
আয়োজকদের প্রত্যাশা রাত ১০.৩০ মিনিটে আয়োজন সমাপ্ত হবে।
